আপনি যদি আপনার ফেসবুক এড ক্যাম্পেইন গুলো খুব সিরিয়াসলি ম্যান্টেন করতে চান তবে আপনাকে
আপনি যদি আপনার ফেসবুক এড ক্যাম্পেইন গুলো খুব সিরিয়াসলি ম্যান্টেন করতে চান তবে আপনাকে ২০২৪ সালে এসে মাস্ট মাস্ট এবং মাস্ট ফেসবুক এড মেট্রিক্স বুঝতে হবে। যত বেশি এই এড মেট্রিক্স আপনি ট্র ্যাক করতে পারবেন তত বেশি আপনি ক্যাম্পেইনের পারফরম্যান্স মেজার করতে পারবেন। ফেসবুক এডের এই মেট্রিক্স গুলা জানা থাকার মজা হলো আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন কখন কোন ক্যাম্পেইনকে অপ্টিমাইজ করতে হবে বা কখন কোন ক্যাম্পেইন Pivot করতে হবে। তবে চলুন আমরা জরুরী কিছু এড মেট্রিক্স সম্পর্কে জেনে নেই। ফেসবুক মার্কেটিং করতে গেলে যেগুলো না জানলেই নয়। Impression: আমার কাছে এই মেট্রিক্স টাকে কিছুটা “নাই কাজ তো খই ভাজ” টাইপের মনে হয়। অর্থ্যাৎ ফেসবুক তার প্রয়োজনের তাগিদে এই মেট্রিক্সটা তৈরি করে রেখেছে। কিন্তু এই মেট্রিক্স ফেসবুকের জন্য কাজের হলে ও আপনার জন্য পুরাই অকাজের। কারণ এই মেট্রিক্স থেকে শুধু এতো টুকুই জানা যায় আপনার ক্যাম্পেইন কতটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে ভেসে গেছে। আপনি কি একটু কনফিউজড? আচ্ছা আমি আবার ক্লিয়ার করছি। ধরেন আপনার একটা ফেসবুক আইডি আছে এবং সেই আইডিতে সকাল বেলা আপনি আমার D...